বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কালিগঞ্জ মোটর সাইকের ইঞ্জিন ভ্যান মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহী নিহত চালক আহত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪

স্টাফ রিপোর্টার ঃ কালিগঞ্জ মোটর সাইকেল ইর্ঞ্জিন ভ্যান মুখোমুখি সংঘর্ষে এক মোটর সাইকেল আরোহী নিহত চালক আহত হয়েছে। মর্মান্তিক দূর্ঘটনাটি গতকাল রাত সাড়ে ৭টায় ধলবাড়িয়া ইউনিয়নের আতাপুর টু রঘুরামপুর রাস্তায় ঘটে। নিহত শ্যামনগর উপজেলার কৈখালি ইউনিয়নের শিব চন্দনপুর গ্রামের মো: জহুর আলীর পুত্র মোটর সাইকেল আরোহী সাইফুল গাজী (২৯)। আহত কালিগঞ্জ মহৎপুর গ্রামের মনোয়ার আলীর পুত্র মোটর সাইকেল চালক আলমগীর হোসেন। কালিগঞ্জ থানার পুলিশ সূত্রে জানাগেছে গতকাল রাতে চালক আলমগীর আরোহী সাইফুলকে নিয়ে শ্যামনগর যাচ্ছিল। আতাপুর টু রঘুরামপুর এলাকায় পৌছালে অপরদিক থেকে আসা পণ্যবাহী ইঞ্জিন ভ্যানের সাথে মুখোমুখি ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে দুজনই গুরুতর আহত হয়। ফায়ার সার্ভিসের সহায়তায় হাসপাতালে নেওয়ার পথে আরোহী সাইফুলের মৃত্যু হয়। আহত আলমগীর হোসেন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের সুরতহালের প্রস্তুতি চলছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com