বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ডাম্পার দুর্ঘটনায় শিশু নিহত, পিতা আহত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪

চাম্পাফুল (কালিগঞ্জ) প্রতিনিধি ॥ কালিগঞ্জের চাম্পাফুলে মাটিবাহী ডাম্পারের নিচে চাপা পড়ে মৃত্যু হয়েছে আসাদুল ইসলাম (৭) নামে এক শিশুর। গতকাল দুপুর উপজেলার চাম্পাফুল ইউনিয়নের বাধাকুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন পিতা শাহীন গাজী (৪০)। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘুশুড়ী এলাকায় অবস্থিত ‘তাজিম এন্টারপ্রাইজ’ নামক একটি ইটভাটায় মাটি নিয়ে যাওয়ার সময় বাধাকুল গ্রামে বাড়ির পাশে রাস্তায় দাড়িয়ে থাকা শাহীন গাজী ও শিশুপুত্র আসাদুলকে চাপা দেয় একটি ডাম্পার। ডাম্পারের চালক দ্রুত শিশুটিকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে যাওয়ার পথে উজিরপুর বাজারে পৌছালে মারা যায় আসাদুল। তার লাশ একটি চায়ের দোকানের পাশে রেখে পালিয়ে যায় চালক। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শাহীন গাজীকে উদ্ধার করে সাতক্ষীরার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেছেন বলে জানা গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীন জানান, পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। শিশুটির পিতা চিকিৎসাধীন আছেন। এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছো

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com