বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আশাশুনিতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪

বিশেষ প্রতিনিধি ॥ আশাশুনিতে উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৪ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলার ১১ ইউনিয়নের ইউনিয়ন পর্যায়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রত্যেক ইভেন্টে ১ম স্থান অধিকারীরা উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেয়। প্রথম ও দ্বিতীয় শ্রেণি ‘ক’ গ্রুপ এবং তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ‘খ’ গ্রুপ বিভক্ত হয়ে পৃথক পৃথকভাবে খেলা এবং সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেন শিক্ষার্থীরা। ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয় ভিত্তিক কুইজ ও কাব প্রতিযোগিতায় ৫৪ ইভেন্টে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীকে পুরস্কৃত করা হয়। সকল ইভেন্টের ১ম স্থান অধিকারীরা জেলা পর্যায়ে প্রতিযোগিতায় উপজেলার প্রতিনিধিত্ব করবে। সকাল দশটায় অনুষ্ঠানের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এবিএম মোস্তাকিম। এসময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন, সহকারী উপজেলা শিক্ষা অফিসারবৃন্দ, ক্রীড়া শিক্ষক আনিছুর রহমানসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com