সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ঝাউডাঙ্গায় সংসদ সদস্য আশরাফুজ্জামান আশুকে সংবর্ধণা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪

ঝাউডাঙ্গা প্রতিনিধি ॥ সংসদ সদস্য মোঃ আশরাফুজ্জামান আশুকে সংবর্ধনা প্রধান করা হয়েছে। ইউনিয়ন জাতীয়পার্টির সভাপতি মোঃ মফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। ঝাউডাঙ্গা ইউনিয়ন আ’লীগের অফিস চত্বরে গতকাল বিকালে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মোঃ আশরাফুজ্জামান আশু। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আ’লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান বাবু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আ’লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশীদ, জেলা জাতীয়পার্টির সহসম্পাদক মোঃ মশিউর রহমান বাবু, আ’লীগ নেতা এসএম শওকত হোসেন, সদর উপজেলা আ’লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান আলী, সাংগঠনিক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, সদর উপজেলা জাতীয়পার্টির সাঃ সম্পাদক শেখ শরিফুজ্জামান বিপুল, জেলা যুবলীগের আহ্বায়ক মোঃ মিজানুর রহমান প্রমুখ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা যুবলীগের সভাপতি মোঃ জাহিদ হোসেন, সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ মইনুল ইসলাম সহ ঝাউডাঙ্গা ইউনিয়ন আ’লীগ, যুবলীগ, জাতীয়পার্টি ও ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সদর উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক হাসান মাহমুদ রানা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com