রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

নূরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে অমর একুশে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলী

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪

বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলার নূরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে অমর একুশে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলী অর্পন করা হয়েছে। একুশে ফেব্র“য়ারি বুধবার সূর্য উদয়ের সাথে সাথে অত্র বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনিমিত উত্তোলন করা হয়। এরপর ৭টা ৩০ মিনিটে বিদ্যালয় পরিচালনা পরিষদের কর্মকর্তা, সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সুশীল সমাজের নেতৃবৃন্দের উপস্থিতিতে শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে খালি পায়ে একটি র‌্যালি অত্র বিদ্যালয় থেকে শুরু করে নুরনগর বাজারসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণপূর্বক নূরনগর নির্মিতব্য নতুন পরিষদ প্রাঙ্গণে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উক্ত শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ শামীম আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিক মিসেস রাহিলা খাতুন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুস সবুর, শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান, শিক্ষক সুশান্ত কুমার ঘোষ, শিক্ষক মোঃ আব্দুর রশিদ, শিক্ষক তাপস কুমার মন্ডল, শিক্ষক পরিমল চন্দ্র মন্ডল, শিক্ষক বিশ্বজিৎ ঘরামী, শিক্ষক বিমল কৃষ্ণ মন্ডল প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com