শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ক্ষেপণাস্ত্র পরীক্ষাকালে হলিউড নায়কের স্টাইলে কিম

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৮ মার্চ, ২০২২

এফএনএস আন্তর্জাতিক: উত্তর কোরিয়ার জন্য ক্ষেপণাস্ত্র পরীক্ষা নতুন কোনো বিষয় নয়। দেশটি তার নিজস্ব শক্তিমত্তা প্রদর্শনে এ ধরনের কর্মকান্ড প্রায়ই দেখিয়ে থাকে; কিন্তু এবারে তার ক্ষেপণাস্ত্র পরীক্ষাকালে সর্বোচ্চ নেতা কিম জং উনের হলিউডের নায়কের স্টাইলে আসাকে অনেকেরই নজর কেড়েছে। গত বৃহস্পতিবার সবচেয়ে বড় আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) সফল পরীক্ষা চালায় দেশটি। কিম জং উনের পোশাক ও তার অঙ্গভঙ্গির কারণে বিশ্বের অনেকের কাছে এটি মুখরোচক আলোচনার খোরাক জুগিয়েছে। শুধু তাই নয়, রাষ্ট্রীয় টেলিভিশনেও এটি বিশেষ কায়দায় প্রচার করা হয়। সংগত কারণেই কৌতূহুলী মানুষের মনে এ নিয়ে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। আরও একটি বিষয় সংবাদ প্রচারের সময় বিজয়ী সুরের পরিবর্তে হলিউডের চলচ্চিত্রের অনুকরণ করা হয়, যেমনটা আগে কোরীয়রা কখোনোই দেখেননি। লেদার জ্যাকেট পরিহিত কিম জং উন, চোখে কালো চশমা; ভিডিও ইফেক্ট আর ব্যাকগ্রাউন্ডে নাটকীয় সংগীত সবকিছুই ছিল এতে। দর্শকরা ১৫ মিনিট ধরে ভিডিও ইফেক্ট, পরিকল্পিত মঞ্চায়ন এবং কিম জং উনের চশমা সরোনার দৃশ্য দেখেছেন। চশমা সরিয়ে যেন কিম বলছিলেন, ‘চালিয়ে যাও’।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com