মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট ২০২৩-২৪ এর খেলায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় ৩৭ রানে জয়ী

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে এবং প্রাইম ব্যাংক এর পৃষ্ঠপোষকতায় ও সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় সাতক্ষীরা স্টেডিয়ামে আজ ২৪ ফেব্র“য়ারী ২০২৪ প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট ২০২৩-২৪ এর ৩য় দিনের খেলা সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় ও কারিমা মাধ্যমিক বিদ্যালয় এর মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় কারিমা মাধ্যমিক বিদ্যালয় টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়। সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় ব্যাট করতে নেমে ২৮.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৪৭ রান করে, দলের তুয সরকার ৩৮ রান করে। জবাবে কারিমা মাধ্যমিক বিদ্যালয় ৩০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১১০ রান করে। ফলে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় ৩৭ রানে জয়লাভ করে। খেলায় আম্পায়ার হিসাবে দায়িত্ব পালন করেন আবু হাসান বাবলু ও তৌফিক হাসান তুরাগ, স্কোরার ছিলেন মেহের। আগামীকাল সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ ও সাতক্ষীরা পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয় এর মধ্যে খেলা অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com