মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

জাতীয় স্কুল ক্রিকেট সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ জয়ী

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে এবং প্রাইম ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ও সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় সাতক্ষীরা স্টেডিয়ামে গতকাল প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট ২০২৩-২৪ এর ৬ষ্ঠ দিনের খেলা সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ বনাম কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ টসে জিতে ব্যাট করতে নেমে ৪১.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩৮ রান করে। জবাবে কারিমা মাধ্যমিক বিদ্যালয় ব্যাট করতে নেমে ৩০.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৮৪ রান করে। ফলে সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ ৫৪ রানে জয়লাভ করে। আজ সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় বনাম সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ এর মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।-প্রেস বিজ্ঞপ্তি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com