বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরায় জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা উদ্বোধন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৪ মার্চ, ২০২৪

মীর আবু বকর ॥ সাতক্ষীরায় ৪২তম জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা ২০২৩-২৪ উদ্বোধন হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় গতকাল সকাল ৯ টায় জেলা স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধাঃ সম্পাদক মোঃ সাঈদুর রহমান শাহীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিঃ জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সরোয়ার হোসেন। তিনি বেলুন ও ফেস্টুন উড়িয়ে ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন করেন। এসময় বলেন, সাতক্ষীরার ছেলে-মেয়ের সকল খেলায় এগিয়ে রয়েছে। বাংলাদেশ দেশের খেলোয়াররা একদিন বিশ্বকাপ জয় করবে। সুস্থ জীবন যাপনে খেলা ধুলার কোন বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি উৎসাহিত করতে হবে। খেলার মাধ্যমে বাংলাদেশ কে দেশে বিশ্বের দরবারে পরিচয় করিয়েছে। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধাঃ সম্পাদক ও ক্রিকেট সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, মহিলা ক্রীড়া সংস্থার সাধাঃ সম্পাদক ফারহা দিবা খান সাথী, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ইকবাল কবির খান বাপ্পী,আব্দুল মান্নান,লুৎফর রহমান, মীর মাহমুদ হাসান মুক্তি,শিমুন সামস,শেখ হেদায়েতুল ইসলাম,কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেল। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য কাজী আক্তার হোসেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com