সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

খুলনায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ই-সাইন এর ব্যবহার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪

‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ই-সাইন এর ব্যবহার’ বিষয়ক দিনব্যাপী কর্মশালা সোমবার বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের খুলনা আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক রনজিৎ কুমার। কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় নির্বাহী পরিচালক বলেন, প্রধানমন্ত্রীর সফল নেতৃত্বে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশের পথে এগিয়ে যাচ্ছে। এই স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হলে স্মার্ট গর্ভন্যান্সকে সেই পর্যায়ে নিতে হবে। এর জন্য দরকার অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন। আমাদের নিজেদেরকে সমৃদ্ধ করতে হবে। গ্লোবাল ভিলেজ এবং নেটওয়ার্কিং এর এই যুগে আমাদের পিছিয়ে থাকার সুযোগ নেই। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের আঞ্চলিক পরিচালক শেখ মফিজুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় কমিশনার কার্যলয়ের স্থানীয় সরকার দপ্তরের পরিচালক মোঃ তবিবুর রহমান, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সচিব মোঃ জাকির হোসেন বাচ্চু ও খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মীর আলিফ রেজা। কর্মশালায় ই-সাইন এবং এই সম্পর্কিত বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়।-তথ্য বিবরণী

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com