বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কেশবপুরের নারায়নপুর মাধ্যমিক বিদ্যালয়ে ৩দিন ব্যাপী স্কাউট সমাবেশ অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪

কেশবপুর ব্যুরো ॥ কেশবপুর উপজেলা নারায়নপুর মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে ৩দিন ব্যাপী স্কাউট সমাবেশ গতকাল সম্পন্ন হয়েছে। স্কাউটার আঃ আজিজ সরদার (এল,টি) স্মৃতি পিএলকোর্স-২০২৪ উপলক্ষে উক্ত ৩দিন ব্যাপী স্কাউট সমাবেশ অনুষ্ঠিত হয়। নারায়নপুর মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি শেখ রেজাউল করিমের সভাপতিত্ব বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেশবপুর থানায় অফিসার ইনচার্জ জহিরুল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুফলাকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মুনজুর রহমান, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ ও উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক দীন ইসলাম। সমাপনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নারায়নপুর মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক খান হেলাল হাসান শহিদ। ৩দিন ব্যাপী স্কাউট সমাবেশে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com