সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা সাতক্ষীরা জেলা দল জয়ী

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে এবং চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় চাঁদপুর স্টেডিয়ামে গতকাল ৪২ তম জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা ২০২৩-২৪ এর খেলা সাতক্ষীরা জেলা বনাম ঢাকা জেলার মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় সাতক্ষীরা জেলা টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়। ঢাকা জেলা ব্যাট করতে নেমে ৪৫.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৬৮ রান করে। দলের মিরাজ হোসেন সর্বোচ্চ ৫৮ রান করে। সাতক্ষীরা জেলা দলের শেখ আরিফ ৪টি উইকেট লাভ করে। জবাবে সাতক্ষীরা জেলা দল ব্যাট করতে নেমে ৪৭.২ ওভারে ৬টি উইকেট হারিয়ে ১৬৯ রান করে। দলের ফারুক ৫০ রান করে। ফলে সাতক্ষীরা জেলা ৪উইকেটে জয়লাভ করে। -প্রেস বিজ্ঞপ্তি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com