বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কালিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৯ মার্চ, ২০২৪

কালিগঞ্জ ব্যুরো ॥ কালীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে পালিত হয়েছে। শুক্রবার সকাল দশটায় উপজেলা পরিষদ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর দাসের নেতৃত্বে শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়। কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার যৌথ আয়োজনে “নারীর সমাধিকার সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ” এই স্লোগানকে সামনে রেখে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চুর সঞ্চালনায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অন্য চক্রবর্তী সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর দাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দীপালি ঘোষ, কালিগঞ্জ থানার ওসি তদন্ত প্রদীপ কুমার সান প্রমুখ । অনুষ্ঠানে সাংবাদিক, সুধীজন ও বিভিন্ন বেসরকারি নারী উন্নয়ন সংস্থার কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com