রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

শহিদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে জিন এক্সপার্ট ল্যাবরেটরীর উদ্বোধন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১১ মার্চ, ২০২৪

প্রায় এককোটি টাকা ব্যয়ে খুলনা শহিদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে জিন এক্সপার্ট ল্যাবরেটরী স্থাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে রবিবার হাসপাতালের সম্মেলনকক্ষে এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা স্বাস্থ্য দপ্তরের বিভাগীয় পরিচালক ডাঃ মোঃ মনজুরুল মুরশিদ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় পরিচালক বলেন, জিন এক্সপার্ট হলো ষোল মডিউল বিশিষ্ট সর্বোচ্চ রোগ নির্নয়ের আধুনিক প্রযুক্তির মেশিন। এর সঠিক ব্যবহার করতে হবে। শুধু শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের পক্ষে এই মেশিন রান করানো সম্ভব নয়। পাশ^বর্তী উপজেলা-জেলা বিভিন্ন মেডিকেল হাসপাতাল যেমন সিটি মেডিকেল, গাজী মেডিকেল, আদ্বদীন মেডিকেল হাসপাতালের স্যাম্পল সংগ্রহ করে এই মেশিন রান করানো যেতে পারে। তিনি আরও বলেন, দেশে এখন চারশতাধিকের ওপর জিন এক্সপার্ট ল্যাবরেটরী রয়েছে। এই ল্যাবরেটরী থেকে ২৭টি রোগের নমুনা পরীক্ষা করা হয়। শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল থেকে রোগীরা বিনামূল্যে চিকিৎসাসেবা পাবে। খুলনা শহিদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের পরিচালক ডাঃ শেখ আবু শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে যক্ষ্মা বিশেষজ্ঞ ডাঃ আনোয়ারুল আজাদ, বিভাগীয় যক্ষ্মা বিশেষজ্ঞ ডাঃ শাহ মেহেদী বিন জহুর, পিকেএস’র মনিটরিং অফিসার সৈয়দ ফেরদৌসুল কবীর, মেডিকেল অফিসার ডাঃ আনোয়ার কামাল, প্রোগ্রাম অর্গানাইজার মোঃ আনিসুর রহমান প্রমুখ বক্তৃতা করেন। জিন এক্সপার্ট ল্যাবরেটরীর ওপর ধারণাপত্র উপস্থাপন করেন মোঃ মামুন হাসান। শহিদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের আয়োজনে পিকেএস ও ব্র্যাকের সহযোগিতায় জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি বাস্তবায়ন করছে। -তথ্য বিবরণী

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com