সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

দেবহাটায় বিএনপি যুগ্ম আহবায়ক সুলতান ফারুকের ইন্তেকাল

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪

দেবহাটা অফিস ॥ দেবহাটা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক পারুলিয়ার কোমরপুর গ্রামের প্রাক্তন মেম্বর সুলতান ফারুক (৫৭) গতকাল সকাল দশটায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। তিনি দীর্ঘদিন যাবৎ লিভার জটিলতায় ভুগছিলেন। সাধারন মানুষের অতি কাছের এই জননেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সর্বস্তরের জনসাধারনের শোকাহত হয়ে পড়ে। দলীয় নেতা কর্মি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কোমরপুরস্থ বাড়ীতে যেয়ে সমবেদনা জানান। আওয়ামীলীগ, বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ বাসভনে উপস্থিত হন এবং জানাজায় অংশ নেন। গতকাল বিকাল সাড়ে তিনটায় কোমরপুরে জানাজা শেষে পারিবারীক কবরস্থানে দাফন করাহয়। বিপুল সংখ্যক মানুষ মরহুম সুলতান ফারুকের জানাজায় অংশ নেন। অতি সাধারন জীবন যাপনকারী সামাজিক, পরোপকারী হিসেবে সর্বত্র তার পরিচিতি ছিল। জানাজা পূর্বে মরহুমের সহদোর ডা: সোহরব হোসেন মরহুম ভাইয়ের জন্য দোয়া ক্ষমা প্রার্থনা করেন। মৃত্যুকালে তিনি এক পুত্র,এক কন্যা স্ত্রী সহ বহু আত্মীয়স্বজন রেখে গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com