সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরা জেলা পরিষদে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের চেক বিতরণ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

মীর আবু বকর ॥ সাতক্ষীরা জেলা পরিষদে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের চেক বিতরণ করা হয়েছে। জেলা পরিষদের উদ্যোগে গতকাল বেলা ১১ টায় জেলা পরিষদের সম্মেলন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আলীগের সাধাঃ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। তিনি সুবিধাভোগীদের মাঝে চেক বিতরণ কালে বলেন, জেলা পরিষদ স্থানীয় সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এখানে বরাদ্দের মাধ্যমে আরো সক্রিয় করতে পারলে সাধারণ মানুষ সুবিধা ভোগ করতে পারত। জেলা পরিষদের সীমিত অনুদ্বারে সকলকে সন্তুষ্ট করা খুবই কঠিন। এরপরেও জেলা পরিষদ মসজিদ-মন্দির শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য সহ বিভিন্ন খাতে আর্থিক সহায়তা প্রদান করে যাচ্ছে। তিনি আরো বলেন, আপনাদের যত সময়ে চেক প্রদানের ইচ্ছা থাকলেও বিভিন্ন জটিলতার কারণে চেক প্রদানের বিলম্ব হয়। জেলা পরিষদ আপনাদের পাশে থেকে কাজ করে যাবে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তিনি সবসময় দেশের মানুষের কল্যানের চিন্তা করেন। দেশের মানুষকে ভালো রাখার জন্য তিনি নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও জেলা যুবলীগের সদস্য যুবনেতা সৈয়দ আমিনুর রহমান বাবু,সংরক্ষিত নারী সদস্য মাহফুজা সুলতানা রুবি, চেয়ারম্যান এনামুল হক ছোট, চেয়ারম্যান গোবিন্দ মন্ডল। এ সময় উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী মেহেদি মাসুদ, হিসাব রক্ষক মোঃ মফিজুল ইসলাম, সহ জেলা পরিষদের সকল কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুবিধাভোগীরা। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস এম খলিলুর রহমান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com