সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ভোমরা কাস্টমস হাউজ বাস্তবায়নের দাবিতে যৌথ সভা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৭ মার্চ, ২০২৪

ভোমরা প্রতিনিধি ॥ ভোমরা কাস্টমস হাউজ বাস্তবায়নের দাবিতে যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুর ২ টায় ভোমরা স্থল বন্দর হেল্ডিং শ্রমিক ইউনিয়ন রেজিস্ট্রেশন নাম্বার ১১৫৫ এবং ১১৫৯ নিজস্ব ভবনে ভোমরা সি এন্ড এফ এজেন্ট এ্যাসোসিয়েশনের (ভারপ্রাপ্ত) সভাপতি ও ভোমরা কাস্টমস্ হাউজ বাস্তবায়ন কমিটির আহবায়ক জেলা আলীগের নেতা শেখ এজাজ আহমেদ স্বপনের সভাপতিত্ব এসময় উপস্থিত ছিলেন ভোমরা কাস্টম হাউস বাস্তবায়ন কমিটির সদস্য জিএম আমির হামজা, দীপঙ্কর ঘোষ, মুহাম্মদ হাদিউজ্জামান বাদশাহ, মোঃ ছদরুল আলম, মোঃ মিজানুর রহমান, মোঃ নাসির উদ্দিন, মোঃ মেহেদী হাসান, মো. ইয়াছিন আলী, মোঃ আল আমিন, মোঃ নজরুল ইসলাম, হারুনার রশিদ,মোঃ দেলোয়ার হোসেন, অমিত কুমার ঘোষ, মোঃ নিজাম উদ্দীন, মোঃ আব্দুস ছাত্তার (জুয়েল), মোঃ রমজান আলী, মোঃ আশরাফুল ইসলাম (বাবলু) প্রমুখ। ভোমরা কাস্টমস হাউজ বাস্তবায়নের দাবিতে চলমান কর্মসূচীর অংশ হিসেবে রেজিষ্ট্রেশনভুক্ত ৮ টি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় সর্ব সম্মতিক্রমে পরবর্তীতে মৌন মিছিল, সাংবাদিকদের সাথে মতবিনিময়, পর্যায়ক্রমে জেলা প্রশাসকের কার্যালয়ে মানব বন্ধনসহ বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ভোমরা সি এন্ড এফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সাধাঃ সম্পাদক ও ভোমরা কাস্টমস্ হাউজ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব এ এস এম মাকছুদ খান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com