রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

খুলনা খান বাহাদুর আহছানউল্লা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশুদিবস পালিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৮ মার্চ, ২০২৪

খুলনা খান বাহাদুর আহছানউল্লা বিশ্ববিদ্যালয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম শুভ জন্মদিন ও জাতীয় শিশু দিবস-২০২৪ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পালন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ আর্শেদ আলী মাতুব্বর সভাপতিত্বে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন অত্র বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ মাহমুদ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. কাজী মোকলেছুর রহমান। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধুর অসাধারণ অবদান শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং উপস্থিত সবার হৃদয়ে দেশপ্রেম ও দেশত্ববোধ লালন করে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মানে সকলকে একত্রে কাজ করার আহ্বান জানান। বক্তারা বঙ্গবন্ধুর জীবনী ও স্মৃতিচারণমূলক ইতিহাস নির্ভর ঘটনাবলী আলোচনা করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অত্র বিশ^বিদ্যালয়ের সেকশন অফিসার মোঃ শফিকুল ইসলাম, তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক ফারজানা শারমিন আনিকা, সিএসই বিভাগের প্রভাষক মেহেদী হাসান শান্ত প্রমূখ। এসময় বিভিন্ন বিভাগের প্রধানসহ বিপুল সংখ্যক শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। দ্বিতীয় পর্বে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন সিএসই বিভাগের প্রভাষক মাসুম রায়হান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইংরেজি বিভাগের প্রভাষক সাদিয়া সুলতানা। -প্রেস বিজ্ঞপ্তি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com