বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সীমান্ত কলেজের শিক্ষার্থী দিন মজুর আদর আলীর পুত্র আমির বুয়েটে চান্স পেয়েছে

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২০ মার্চ, ২০২৪

স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরা মাহমুদ পুর সীমান্ত আদর্শ কলেজের ছাত্র মোঃ আমির হোসেন বাংলদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে বুয়েটে চান্স পেয়েছে। সদর উপজেলার আলিপুর গ্রামের বাসিন্দা দিন মজুর মোঃ আদর আলী সরদার ও রহিমা খাতুন দম্পতির পুত্র আমির হোসেন লেখাপড়া করাতে কষ্টসাধ্য হয়ে পড়ে। পারিবারিক অভাবের তাড়নায় অন্যের বাড়িতে লজিং থেকে পড়াশোনা করতেন। আলিপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি ও সীমান্ত আদর্শ কলেজ থেকে এইচএসসিতে গোল্ডেন এ প্লাস পেয়েছিল। ইতিপূর্বে সে কুয়েটে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছিল। তার পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চেয়েছেন। সাতক্ষীরা সীমান্ত কলেজের অধ্যক্ষ মোঃ আজিজুল ইসলাম দৈনিক দৃষ্টিপাতকে জানান এই কলেজ থেকে বহু শিক্ষার্থী ইতিমধ্যে চিকিৎসা, বিচার বিভাগ সহ বিভিন্ন দপ্তরে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পেয়েছেন। তবে কেউ বুয়েটে চান্স পাইনি। এক মাত্র আমির বুয়েটে চান্স পেয়েছেন। আমরা কলেজ থেকে তাকে অভিনন্দন জানাই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com