বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কেশবপুর পল্লীতে এক শিক্ষকের বাড়িতে দিনে দুপুরে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার সহ মালামাল চুরি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২০ মার্চ, ২০২৪

কেশবপুর ব্যুরো ॥ কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়নের মনোহরনগর গ্রামে এক শিক্ষকের বাড়িতে দুঃসাহসিক চুরুর সংঘটিত হয়েছে। চোরেরা নগদ টাকা ও স্বর্ণালংকার সহ ৮ লাখ টাকার মালামাল চুরি করে নিয়েছে। উপজেলার মনোহরনগর গ্রামের কোমল ক্রান্তি রায়ের পুত্র শিক্ষক অলকেশ রায় জানান, সোমবার সকাল আটটার দিকে বাড়িতে তালা দিয়ে তিনি স্বস্ত্রীক যশোরের খড়িচাডাঙ্গা গ্রামে তার শ্বশুরবাড়িতে বেড়াতে যান। বিকালে বাড়িতে ফিরে তিনি দেখেন চোরেরা তার বাড়ির ছাদে উঠে সিঁড়ি ঘরের তালা ও ঘরের দরজার তালা ভেঙে দ্বিতীয় তলার ছাদ দেওয়ার জন্য বাড়িতে রক্ষিত নগদ তিন লাখ পঞ্চাশ হাজার টাকা, পাঁচ ভরি স্বর্ণালংকার সহ ৮ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। অলকেশ রায় মনিরামপুর উপজেলার হরিনা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। চুরির ঘটনায় তিনি কেশবপুর থানায় অভিযোগ দায়ের করবেন বলে জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com