রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

শ্যামনগরে ইসলামী ছাত্র আন্দোলনের সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২৩ মার্চ, ২০২৪

বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর থানা শাখার সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২২ মার্চ শুক্রবার বিকাল ৩ টা হতে উক্ত শাখার অস্থায়ী কার্যালয়ে শাখার সভাপতি এইচ এম মনিরুল ইসলামের সভাপতিত্বে থানা সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি মাকসুদুর রহমান জুনায়েদ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার প্রকাশনা ও দপ্তর সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্যামনগর থানা শাখার সভাপতি মাওঃ আবু বক্কর সিদ্দিক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুজাহিদ কমিটির উপজেলা শাখার দপ্তর সম্পাদক হাফেজ মাওঃ আব্দুল কাদের, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ থানা শাখার সভাপতি এ্যাডঃ আবুজার উদ্দিন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ থানা শাখার সভাপতি মোহাম্মদ ফয়জুল্লাহ প্রমুখ। উক্ত থানা সম্মেলনে জেলা শাখার সহ-সভাপতি বিগত সেশনের কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে ২০২৪ সেশনের নতুন কমিটি ঘোষণা করেন। উক্ত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হন এইচ এম মনিরুল ইসলাম, সহ-সভাপতি আব্দুল করিম, সাধারণ সম্পাদক হামীম নাজীবুল্লাহ। সর্বশেষ দোয়া-মোনাজাত ও ইফতারের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্তি করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com