শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ভাইস চেয়ারম্যান প্রার্থী মোফাখখারুলের গণসংযোগ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২৩ মার্চ, ২০২৪

কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি ॥ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কালিগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী কুশলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী মোফাখখারুল ইসলাম (নিলু) কৃষ্ণনগর বাজার এলাকায় গণসংযোগ করেছেন। শুক্রবার (২২ মার্চ) বিকালে তিনি বাজারের বিভিন্ন ব্যবসায়ীদের সাথে কুশলাদি বিনিময়ের মাধ্যমে গণসংযোগ করেন। গণসংযোগ শেষে কৃষ্ণনগরের কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন এবং আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন সচ্ছ, নিরপেক্ষ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ন হবে এমন আশাবাদ ব্যক্ত করেন। তিনি নির্বাচিত হতে পারলে সচ্ছ নিরপেক্ষ ভাবে দায়িত্বশীলতার সাথে জনগনের সাথে মিলেমিশে কাজ করবেন বলে জানান। এসময় উপস্থিত ছিলেন, মাও: আইয়ুব হোসেন, আঞ্চলিক প্রেস ক্লাব কৃষ্ণনগরের সভাপতি মো: আফজাল হোসেন, আব্দুল মাজিদ, মো: আলাউদ্দিন, মো: আবু বক্কর সিদ্দিক, শাহনেওয়াজ সৈকত, তাজুল হাসান সাদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com