রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরায় মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ইফতার ও দোয়া মাহফিল

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৪ মার্চ, ২০২৪

স্টাফ রিপোর্টার ॥ ইফতার ও দোয়া মাহফিল ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে গতকাল বিকালে জেলা মুক্তিযোদ্ধা সংসদে জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সভাপতি সৈয়দ ফিরোজ কামাল শুভ্রর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান সোলায়মান হোসেন মিয়া। তিনি বলেন, মুক্তিযোদ্ধারা আমাদের দেশের শ্রেষ্ঠ সন্তান। পরাধীনতা থেকে দেশকে মুক্ত করতে বঙ্গবন্ধু ডাকে সাড়া দিয়ে ১৯৭১ সালে যুদ্ধ করেছিল। তারা আমাদের গর্বিত পিতা। তাদের জন্য আমরা সর্বক্ষেত্রে সম্মান বোধ করি। সকল মুক্তিযোদ্ধা সন্তানদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের কর্মকান্ডে যেন পিতাদের সম্মান নষ্ট না হয়। সাতক্ষীরা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ একটি শক্তিশালী সংগঠনের পরিণত হয়েছে। কেন্দ্রীয় কমিটির মহাসচিব শফিকুল ইসলাম বাবু, সন্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন কারেমী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোশাররফ হোসেন মশু, জেলা আলীগের নেতা এস এম শওকত হোসেন, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধাঃ সম্পাদক আসন্ন উপজেলা পরিষদের জাতীয় পার্টি মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ মশিউর রহমান বাবু, জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সহ-সভাপতি ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাধাঃ সম্পাদক মোহাম্মদ আলী সুজন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সন্তান সংসদের সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান, যুগ্ম সাধাঃ সম্পাদক হাসানুজ্জামান সুমন, কাজী মিঠু, পৌর কমিটির সভাপতি মোঃ আব্দুর রশিদ, সাধাঃ সম্পাদক মেহেদী হাসান শিমুল, মোঃ জামাল হোসেন, প্রভাশ দাস, দেবব্রত মন্ডল সহ বীর মুক্তিযোদ্ধা ও সন্তান সংসদের সকল পর্যায়ের নেতা কর্মী উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন মামুনুর রহমান মামুন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সাধাঃ সম্পাদক এস এম শরিফুজ্জামান শরীফ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com