বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আশাশুনি সরকারি কলেজে উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিমকে সংবর্ধনা প্রদান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২

এম এম নুর আলম \ আশাশুনি সরকারি কলেজের পক্ষ থেকে আন্তঃ কক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিমকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার বিকালে এ প্রতিযোগিতার ভার্চুয়ালি শুভ উদ্বোধন করেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি। এসময় তিনি শিক্ষার্থীদেরকে মাদক মুক্ত জীবন গড়ার লক্ষ্যে খেলাধুলায় মনোনিবেশ করার আহŸান জানান। পরে এ প্রতিযোগিতা উপলক্ষে কলেজ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম। এসময় তিনি সকল শিক্ষার্থীকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে নিজেদেরকে গড়ে তোলার আহŸান জানান। প্রভাষক জাকির হোসেন ভুট্টোর সঞ্চালনায় এসময় শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রী বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ কলেজের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিমের হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com