বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সরকারি চাল উদ্ধার ॥ ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১ এপ্রিল, ২০২৪

স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরায় এক ব্যক্তির বাড়ি থেকে ১৭ বস্তা সরকারি চাল উদ্ধার পূর্বেক। ঘটনার সাথে জড়িত ব্যাক্তিকে ৩ মাসের কারাদণ্ড অনাদায়ে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সকালে সদরের আগরদাঁড়ী ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় মৃত আব্দুর রহমানের পুত্র সেলিম উদ্দীনের বাড়িতে অভিযান চালায় সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামীম ভূঁইয়া। এসময় ঘরের ভেতর থেকে ১৭ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে ৩ মাসের কারাদণ্ড অনাদায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী কর্মকর্তা মোঃ শামীম ভূঁইয়া বলেন, এই সরকারি চাউল দুঃস্থ অসহায় কার্ডধারীদের জন্য। তবে সেলিম উদ্দীন ক্রয় করে বাড়িতে রাখার অপরাধে, জরিমানা করা হয়েছে। চাল উদ্ধার করে ইউনিয়ন পরিষদের জিম্মায় রেখেছি। এবিষয়ে অধিকতর তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। সেই টাকা পরিশোধ করেছে। এসময় উপস্থিত ছিলেন আগরদাঁড়ী ইউপি চেয়ারম্যান কবির হোসেন মিলন সহ স্থানীয় নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com