শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কালিগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২

কালিগঞ্জ প্রতিনিধিঃ কালিগঞ্জে সড়ক দুর্ঘটনায় হাফেজ আব্দুল কাদের (৩৬) নামের এক মাদ্রাসা শিক্ষকের মুত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় দিকে ধলবাড়িয়া ইউনিয়নের আব্দুলখালী ব্রীজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সড়ক দূর্ঘটনায় নিহত শিক্ষক শ্যামনগর উপজেলার নুরনগর ইউনিয়নের কুলতলী গ্রামের সিরাজুল ইসলামের পুত্র। স্থানীয়রা জানান, রতনপুর হাফিজিয়া ক্বারিয়ানা নূরানী মাদ্রাসার শিক্ষক হাফেজ আব্দুল কাদের মটর সাইকেল যোগে আব্দুলখালী ব্রীজ সংলগ্ন এলাকায় পৌছালেই বিপরিত দিক থেকে আসা মটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় তার মাথা ফেঁটে ব্যাপক রক্তক্ষরণ হলে স্থানীয়রা উদ্ধার করে ক্লিনিকে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। তিনি পিতা, মাতা, স্ত্রী ও পাঁচ বছরের শিশু কন্যাসহ আত্মীয় স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার অকাল মৃত্যুতে মাদ্রাসা ও পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com