রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

পাইকগাছায় গাঁজা গাছসহ দুই মাদক ব্যবসায়ী আটক

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৩ এপ্রিল, ২০২৪

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥ পাইকগাছা থানা পুলিশ গাজা গাছসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। ২ এপ্রিল মঙ্গলবার রাত ২ টার দিকে পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের শাহাপাড়া গ্রামের মোঃ নাজমুল সরদার (২৮) বাড়িতে থানা পুলিশ অভিযান চালিয়ে ৫ টি গাঁজা গাছ উদ্ধার করে। সে বাড়ির উঠানে চাষ করতো। এসময় পুলিশ ৫টি গাজা গাছসহ সাহাপাড়া গ্রামের মোঃ শাহ আলম সরদারের পুত্র মাদক ব্যবসায়ী মোঃ নাজমুল সরদার (২৮) ও মোঃ রহিম সরদারের পুত্র মোঃ সোহাগ সরদার (১৯) কে আটক করে। এবিষয় থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান বলেন, গাজা গাছসহ আটক ব্যক্তিদের নামে থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। মাদক মুক্ত পাইকগাছা গড়ার লক্ষ্যে থানা পুলিশের এ অভিযান অব্যহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com