সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

স্টাটিকস শিক্ষা সহায়ক সংস্থার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪

স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরায় স্টুডেন্টস ট্যানেল এ্যাসিস্ট্যানস টিচিং এন্ড ইন্টিগ্রেটেড কালচারাল সোসাইটি সামাজিক সংগঠন স্টাটিকস শিক্ষা সহায়ক সংস্থার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে শহরের তুফান কনভেনশন সেন্টার লেকভিউতে স্টাটিকস শিক্ষা সহায়ক সংস্থার সভাপতি ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য ও জেলা জাতীয় পার্টির সাধাঃ সম্পাদক মোঃ আশরাফুজ্জামান আশু।স্টাটিকস দীর্ঘ দিন দুঃস্থ অসহায় মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি সহ শিক্ষা উপকরণ প্রদান করে আসছে। স্টাটিকস একটি অন্যতম সামাজিক ও মানবিক সেবা প্রদানের সংগঠন।গুণী শিক্ষকের কারণে আজ আমি সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। শিক্ষকদের আদর্শ শিক্ষার্থী গড়ে তুলতে হবে। যাতে আগামী দিনে দেশের উন্নয়নের কাজ করতে পারেন। আমি স্টাটিকস সংগঠনের জন্য সর্বোচ্চ সহযোগিতা করে যাবো। এমন মানবিক সংগঠনে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ও সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল ওয়াদুদ, আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও স্টাটিকস শিক্ষা সহায়ক সংস্থার সাধাঃ সম্পাদক মোঃ মশিউর রহমান বাবু, সহ সভাপতি আলহাজ অধ্যাপক মোজাম্মেল হোসেন, সিনিয়র আইনজীবী এড আছাদুজ্জামান দিলু, অধ্যাপক নুর মোহাম্মদ পাড়, ফারাহা দিবা খান সাথী,সদর উপজেলা জাতীয় পার্টির সাধাঃ সম্পাদক শেখ শরিফুজ্জামান বিপুল, উদিচি সভাপতি শেখ সিদ্দিকুর রহমান প্রধান শিক্ষক মোঃ মোমিনুল ইসলাম, মোঃ মিজানুর রহমান মিজান,সাকিবুর রহমান বাবলা, জেলা জাতীয় পার্টির নেতা শেখ আবু নাইম সহ সংগঠনের বিভিন্ন পর্যায় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন মাওঃ মোঃ জাকির হোসেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন স্টাটিকস শিক্ষা সহায়ক সংস্থার যুগ্ন সাধাঃ সম্পাদক ও সিনিয়র শিক্ষক মোঃ শফিকুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com