সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আশাশুনিতে গরু ও ভ্যানচোরসহ আটক-৪

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৮ এপ্রিল, ২০২৪

আশাশুনি প্রতিনিধি ॥ আশাশুনি থানা পুলিশের অভিযানে গরু ও ভ্যানচোরসহ বিভিন্ন মামলায় ৪ আসামীকে গ্রেফতার করা হয়েছে। জানাগেছে, এসআই মহিতুর রহমান সঙ্গীয় ফোর্সের সহায়তায় খাজরা ইউনিয়নের তুয়ারডাঙ্গা বাজার এলাকা থেকে আনুলিয়া ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের ফজর সরদারের ছেলে শফিকুল ইসলাম ওরফে গুটিকে চোরাই ব্যাটারি চালিত ভ্যান সহ গ্রেফতার করেন। এ ব্যাপারে থানায় (৯)০৬/০৪/২৪ নং মামলা দায়ের করা হয়েছে। একই দিনে এসআই আব্বাস আলী ও খেসরা পুলিশ ক্যাম্পের এএসআই শামসুর রহমান সঙ্গীয় ফোর্সের সহায়তায় দরগাহপুর ইউনিয়নের খরিয়াটি গ্রামের শহিদুল খানের ছেলে শামীম খানকে দুইটা চোরাই গরুসহ তালা উপজেলার খেসরা ইউনিয়নের মুড়াগাছা শ্মশানঘাট এলাকা থেকে গ্রেফতার করেন। এ ব্যাপারে থানায় (১০)০৭/০৪/২৪ নং মামলা দায়ের করা হয়েছে। এছাড়া এসআই মহিতুর রহমান, এএসআই রাজু আহমেদ, এএসআই জব্বার সহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় (৮)০৬/০৪/২৪ নং নিয়মিত মামলার আসামী বল্লভপুর গ্রামের আব্দুল হাকিম গাজীর ছেলে সাদ্দাম হোসেন ও দায়রা ১১২২/১৮ এর আসামী শ্রীউলা ইউনিয়নের পুইজালা গ্রামের মৃত মালেক ঢালির ছেলে আলমগীর হোসেন ঢালীকে গ্রেফতার করেন। রবিবার সকালে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com