বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

জরিমানা ব্যাতীত মোটরযান ও ড্রাইভিং লাইসেন্সের হালনাগাদ করার সময় বৃদ্ধি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

স্টাফ রিপোর্টার ঃ জরিমানা ব্যাতীত মূল কর ও ফিস জমা প্রদান পূর্বক মোটরযানের ফিটনেস, ট্যাক্স টোকেন ও রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স নবায়নে হালনাগাদ করনের দ্বিতীয় ধাপে সময়সীমা পূনরায় (৩০ জুন’২৪) পর্যন্ত বৃদ্ধি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সূত্রে জানা গেছে, অর্থ বিভাগের গত ৭ মার্চ ২০২৪ তারিখের একটি স্বারকের সম্মতির প্রেক্ষিতে জরিমানা ব্যাতীত মূল কর ও ফিস জমা প্রদান পূর্বক মোটরযানের (ফিটনেস, ট্যাক্স টোকেন ও রুটপারমিট) এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সময়সীমা আগামী ১৫ এপ্রিল ২০২৪ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছিল। পরবর্তীতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখার ১৫ এপ্রিল ২০২৪ তারিখের একটি স্বারকে মোটরযানের ফিটনেস, ট্যাক্স টোকেন ও রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স নবায়নে হালনাগাদ করনের দ্বিতীয় ধাপে সময়সীমা পূনরায় (৩০ জুন’২৪) পর্যন্ত বৃদ্ধি করেছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপনটি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখার উপ সচিব মোঃ মনিরুল আলমের স্বাক্ষরিত। এক পত্রে এই তথ্য নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com