শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

শ্যামনগরে বৃষ্টির আশায় সালাতুল ইস্তেখারার নামাজ আদায়

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

বিশেষ প্রতিনিধি ॥ সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলায় বৃষ্টির আশায় সালাতুল ইস্তেখারার নামাজ আদায় করা হয়েছে। বৈশাখ মাস প্রায় অর্ধেক হয়ে গেলেও নেই বৃষ্টি। বৃষ্টির না হওয়ার কারণে নষ্ট হচ্ছে ফসল। নেমে গেছে পানির স্তর। দেখা দিয়েছে পানির তীব্র সংকট। রোদ আর গরমে অতিষ্ট হয়ে পড়েছে সাধারণ মানুষ। প্রচণ্ড খরতাপে পুড়ছে জনজীবন। তাই তীব্র তাপদাহ থেকে রক্ষা পেতে ও বৃষ্টির আশায় গতকাল ২৩ এপ্রিল মঙ্গলবার সকালে উপজেলার আটুলিয়া ইউনিয়নের কাছারিব্রিজ ঈদগাহ মাঠে খোলা আকাশের নিচে ফাঁকা মাঠে সালাতুল ইস্তেখারার বিশেষ নামাজ আদায় করেছেন গ্রামবাসী। নামাজ শেষে তীব্র তাপদাহ ও অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য বৃষ্টির আশায় মহান আল্লাহতালার কাছে বিশেষ মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ আলহাজ্ব মাওঃ ওয়াহিদুজ্জামান। তিনি বলেন, তীব্র তাপদাহ ও দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় মানুষ পানির জন্য খুব বিপদে আছে। বৃষ্টি বা পানির জন্য আল্লাহ সালাতের মাধ্যমে চাইতে বলেছেন। আল্লাহর কাছে চাওয়া সুন্নাত। আর চাওয়াকে আরবিতে সালাতুল ইস্তেখারা বলা হয় অর্থাৎ পানির জন্য দোয়া করা। মাওঃ আব্দুর রউফ গাজীর সঞ্চালনায় এ বিষয়ে আলোচনা করেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়ায় পিএইচডি গবেষক মুহাম্মদ সালাহউদ্দিন, মাওঃ আব্দুল হামিদ, মাওঃ আতিকুল্লাহ, মাওঃ সাইফুল ইসলাম, মাওঃ নুরুল হুদা প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com