বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আজ সাতক্ষীরায় আসছেন জাতিসত্তার কবি মুহম্মদ নুরুল হুদা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় সাহিত্য সম্মেলনে প্রধান অতিথি হিসেবে আজ যোগদান করছেন দেশের অন্যতম প্রধান কুিব, বাংলা একাডেমীর মহাপরিচালক জাতিসত্তার কবি মুহম্মদ নুরুল হুদা। বাংলা একামেডী সুত্রে জানা গেছে, দেশের এই প্রধান কবি সাহিত্য সম্মেলনে যোগদানের পাশাপাশি, সম্বর্ধনা, কর্মশালা, সহ বহুবিধ আয়োজনে নিজেকে সম্পৃক্ত রাখবেন। সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমিতে দিনব্যাপী অনুষ্ঠানে জাতিসত্তার কবি মুহম্মদ নুরুল হুদার সাথে সাহিত্য সম্মেলনে অংশ নেবেন সাতক্ষীরার কৃতি সন্তান কবি ও গবেষক এবং বাংলা একাডেমীর প্রশাসন উপ বিভাগের উপ পরিচালক সাহেদ মন্তাজ ও কবি ও শিশু সাহিত্যিক বাংলা একাডেমীর পরিষদ উপ বিভাগের উপ পরিচালক ইমরুল ইউসুফ। জাতিসত্তার কবি মুহম্মদ নুরুল হুদার সাতক্ষীরায় আগমন বিষয়ে সফর সঙ্গী কবি ও গবেষক সাহেদ মন্তাজ দৃষ্টিপাতকে জানান সাতক্ষীরার সন্তান হিসেবে আমি কৃতজ্ঞ, আবিভূত, বিহ্বল। সাতক্ষীরার জনসমাজ বিশেষ করে সাহিত্যিকরা কবির আগমনকে আলোকবর্তিকা হিসেবেই দেখছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com