রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

শ্যামনগরে গরমে অতিষ্ঠ পথচারীদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ করলেন এমপি আতাউল হক দোলন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪

বিশেষ প্রতিনিধি ॥ প্রচণ্ড তাপদাহে শ্যামনগর উপজেলায় গরমে অতিষ্ঠ পথচারীদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ করা হয়েছে। বৈশাখ মাস প্রায় অর্ধেক হয়ে গেলেও নেই ঝড় বৃষ্টি। রোদ আর গরমে অতিষ্ট হয়ে পড়েছে সাধারণ মানুষ। প্রচণ্ড খরতাপে পুড়ছে জনজীবন। তাই তীব্র তাপদাহ থেকে জীবন বাঁচাতে গতকাল ২৮ এপ্রিল রবিবার সকাল সাড়ে ১০ টা থেকে স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও ইয়ুথ টিমের উদ্যোগে উপজেলা সদরের মোড়ে মোড়ে তৃষ্ণার্ত পথচারী, রিকসা ও ভ্যান চালক, বিভিন্ন গাড়ির চালক, বৃদ্ধ যাত্রী, নারী ও শিশুদের হাতে প্রধান অতিথি হিসেবে সুপেয় পানির বোতল ও স্যালাইন তুলে দেন সাতক্ষীরা-০৪ আসনের জাতীয় জাতীয় সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন। এসময় তিনি বলেন, পরিবেশ বিপর্যয়ের কারণে দেশে অতি গরমে অতিষ্ট মানুষদের সেবা দিতে আমি রাস্তায় নেমে এসেছি। অসহনীয় তাপমাত্রায় খেটে খাওয়া মানুষগুলো নিদারুন কষ্টে পতিত হয়েছে। তারাই গায়ের ঘাম এবং শ্রম দিয়ে সভ্যতাকে আখড়ে রেখেছে। তাদের হাতে পানি দিয়ে আমি আমার কর্তব্যের সামান্য কিছু পালন করছি। এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান এ্যাডঃ জি এম শোকর আলি, উপজেলা আ’লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক এ্যাডঃ শেখ নুরুজ্জামান টুটুল প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com