রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

শ্যামনগরে পেট্রোল বোমায় নকিপুর তোয়া বাজার রক্ষা কমিটির আহ্বায়ক মাহবুব এলাহী অগ্নিদগ্ধ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

বিশেষ প্রতিনিধি ॥ সাতক্ষীরার শ্যামনগরের নকিপুর মাজাট এলাকায় দুর্বৃত্তদের ছোঁড়া পেট্রোল বোমায় অগ্নিদগ্ধ হয়েছেন স ম মাহাবুব এলাহী (৬৫) নামে এক ব্যক্তি। গতকাল ২৯ এপ্রিল এ ঘটনা ঘটে। এতে তার শরীরের নিম্নাংশ মারাত্মকভাবে দগ্ধ হয়েছে বলে জানা গেছে। অগ্নিদগ্ধ মাহবুব এলাহীর পুত্র তানজির এলাহী জানান, তার পিতা স ম মাহবুব এলাহী নকিপুর তোয়া বাজার রক্ষা কমিটির আহ্বায়ক। তার বাড়ি নকিপুর মাজাট এলাকায়। প্রতিদিনের ন্যায় সোমবার ভোরে ফজরের নামাজ আদায় করতে মসজিদে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পথে মোটরসাইকেলে দুর্বৃত্তরা এসে পিছন দিক থেকে তার গায়ে পেট্রোল বোমা ছুড়ে মারে। তাকে জ্বলতে দেখে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে দুর্বৃত্তরা। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজে পাঠায়। এখন তিনি সাতক্ষীরা মেডিকেলে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় শ্যামনগর থানা একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে। এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্বৃত্তরা মাহবুব এলাহীকে লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে তিনি অগ্নিদগ্ধ হয়েছেন। এ ঘটনায় থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com