সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

শেখ মশির আহমেদ-বিজলী আহম্মদ ফাউন্ডেশন উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে খাওয়ার পানি বিতরণ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৩ মে, ২০২৪

স্টাফ রিপোর্টার ॥ তীব্র তাপপ্রবাহে টানা ২ সপ্তাহ ধরে। প্রতিদিনই ঊর্ধ্বমুখী হচ্ছে তাপমাত্রা। এমন পরিস্থিতিতে জীবিকা নির্বাহে ব্যস্ত শ্রমজীবী দিনমজুর, রিকশাচালকরা। তীব্র গরমে উপেক্ষা করে জীবিকার তাগিদে বাহিরে আসার শ্রমজীবী খেটে খায় মানুষের মাঝে প্রচন্ড গরমে তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানির বোতল বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে শেখ মশির আহমেদ-বিজলী আহম্মদ ফাউন্ডেশন উদ্দোগে শহরের পাকাপোল ব্রিজের উপরে চতুর্থবারের মতো জাতীয় পুরস্কার প্রাপ্ত সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান বাবু ১ হাজার পিস বোতল পানি বিতরণ করেন। শেখ মশির আহমেদ-বিজলী আহম্মদ ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয় যে, এই তীব্র গরমের মধ্যে পানি বিতরণ অত্যন্ত প্রশংসনীয় একটি কাজ। এই কাজ চলমান থাকলে আরও ভালো হবে। বিনামূল্যে সাধারণ মানুষের মধ্যে সাড়ে ৩ হাজার পানি বিতরণ করছি। ক্ষুদ্র সামর্থ্যের ভিতর থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছি। প্রচণ্ড তাপদাহে মানুষ যাতে পানি পান করে সেজন্য আমরা মানুষকে উদ্বুদ্ধ করছি। ভ্যান-রিক্সা চালক চালককে খাবার পানি দেয়ায় উপকার হচ্ছে।শেখ মশির আহমেদ-বিজলী আহম্মদ ফাউন্ডেশনের মতো সমাজের আরও সামর্থ্যবান ব্যক্তিরা গরীবের পাশে দাড়ালে ভালো হতো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com