শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে শ্যামনগরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৩ মে, ২০২৪

বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলায় আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “শ্রমিক ঐক্য দীর্ঘজীবী হোক, দুনিয়ার মজদুর এক হও” এই প্রতিপাদ্যকে কে সামনে রেখে গতকাল ১ মে বুধবার সকাল ১০ টায় শ্যামনগরে সর্বস্তরের শ্রমিকবৃন্দের আয়োজনে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রিতিনিধি, ট্রাক শ্রমিক সমিতি, মাইক্রো সমিতি, মোটরসাইকেল সমিতি কর্মকর্তা-সদস্য ও শ্রমিকদের উপস্থিতিতে বঙ্গবন্ধু মার্কেটে সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ট্রাক স্ট্যান্ডে এসে র‌্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সাতক্ষীরা জেলার ট্রাক শ্রমিক ইউনিয়নের অন্তর্ভুক্ত শ্যামনগর সাব কমিটির সভাপতি মোহাম্মদ আলী মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে র‌্যালিতে অংশগ্রহণ ও আলোচনা সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা-০৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন। বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ-উজ-জামান সাইদ, উপজেলা আ’লীগের সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান এ কে এম জাফরুল আলম (বাবু), যুগ্ম সাধারণ সম্পাদক স ম আব্দুস সাত্তার, সরকারি অধ্যাপক মোঃ মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক গাজী গোলাম মোস্তফা (বাংলা), সুশান্ত বিশ্বাস বাবুলাল, থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মে দিবস উদযাপন কমিটির সদস্য সচিব আব্দুস সালাম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com