বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বিশ^কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষ্যে ফুলতলায় তিন দিনব্যাপী অনুষ্ঠানসূচি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ মে, ২০২৪

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এর ১৬৩ তম জন্মবার্ষিকী ও লোকমেলা উপলক্ষ্যে ২৫ থেকে ২৭ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (৮-১০ মে, ২০২৪) ফুলতলা উপজেলার দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্সে খুলনা জেলা প্রশাসনের আয়োজনে তিন দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর এর জন্মবার্ষিকী উদযাপনের এবারের প্রতিপাদ্য ‘সোনার বাংলা স্বপ্ন ও বাস্তবতা: রবীন্দ্রনাথ থেকে বঙ্গবন্ধু’। ২৫ বৈশাখ (৮ মে) বিকেল সাড়ে চারটায় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি। ২৬ বৈশাখ (৯ মে) বিকেল সাড়ে চারটায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন এবং ২৭ বৈশাখ ( ১০ মে) বিকেল সাড়ে চারটায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ। প্রতিদিন সন্ধ্যা সাতটা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। -তথ্য বিবরণী

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com