বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৩

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২২ মে, ২০২৪

কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি ॥ কালিগঞ্জের পল্লীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ৩ জন আহত হয়েছে। মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে তাদেরকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ২০ মে সোমবার সকাল ১১ টায় কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহত রা হলেন মৃত আবু বাক্কার গাজীর পুত্র আব্দুল কুদ্দুস (৬৮) কুদ্দুসের পুত্র দ্বীন ইসলাম (৩২) নুর ইসলাম (২৮) বিষয়টি নিয়ে সরেজমিনে ঘটনাস্থলে গেলে শেখ ফারুক নেওয়াজ, আবু দাউদ সরদার, মাহতাব আলী, আব্দুল কাদের প্রমুখ। এলাকাবাসী জানায় দীর্ঘদিন ধরে আবু বক্কার গাজীর ২ পুত্রের মধ্যে জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছিল। স্থানীয় ভাবে বিষয়টি নিষ্পত্তি করার জন্য কয়েক দফা সালিশের ব্যবস্থা করা হয়। আব্দুল কুদ্দুস সালিশ মেনে নিলেও ইউনুস বারবার সে সালিশ প্রত্যাখ্যান করে। বেশ কয়েক মাস আগে বাংলাদেশ আওয়ামী লীগের কৃষ্ণনগর ইউনিয়ন শাখার সভাপতি মোস্তফা কবিরুজ্জামান মন্টুর মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করার চেষ্টা করা হলেও ইউনুসে সে বিচার প্রত্যাখ্যান করে সর্বশেষ ইউনিয়ন পরিষদের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করা সহ গত ১৮ এপ্রিল মাপ জরিপের মাধ্যমে যার যার প্রাপ্ত অংশ বুঝিয়ে দেওয়া হয়। কিছুদিন যেতে না যেতেই ইউনুস সে বিচার প্রত্যাখ্যান করে। সর্বশেষ গত ২০ মে অতর্কিত ভাবে প্রতিপক্ষের উপরে দা লাঠি নিয়ে হামলা চালিয়ে তাদেরকে মারাত্মকভাবে আহত করে। নাম প্রকাশ না করার শর্তে বেশ কয়েক জন জানান প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য ইউনুস কোন রকম আঘাত প্রাপ্ত না হয়েও কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। এ বিষয়ে কালিগঞ্জ থানার উপ সহকারী পরিদর্শক তারক চন্দ্র দাস ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান পূর্ব শত্রুতার জেরে মারামারির ঘটনা ঘটেছে এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ভুক্তভোগী আব্দুল কুদ্দুস গাজী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com