রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৪ মে, ২০২৪

বিশেষ প্রতিনিধি ॥ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ডাম্পার-ট্রলি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। ঘটনাটি ঘটে গতকাল ২৩ মে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টায় উপজেলার হায়বাতপুর-নওয়াবেঁকী সড়কের হায়বাতপুর শেখপাড়া এলাকায়। নিহত ব্যক্তি হলেন শ্যামনগর পৌরসভার দাদপুর গ্রামের মোহাম্মদ আলীর পুত্র রফিকুল ইসলাম করিম (৩০)। তিনি পেশায় ভাড়ায় মোটরসাইক চালক ছিলেন। ঘটনা সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮ টার দিকে মোটরসাইকেল চালক করিম নাওয়াবেঁকী থেকে শ্যামনগরের দিকে আসতেছিল। ওই সময় একই দিক থেকে একটি বালি বোঝাই ডাম্পার আসতেছিল। এসময় হায়বাতপুর শেখপাড়া এলাকার জননী ডেকোরেটরের সামনে পৌঁছালে মোটরসাইকেল চালক করিম পিছন দিক থেকে ডাম্পারটি ওভারটেক করতেই বিপরীত দিক থেকে আসা একটি ইট বোঝাই ট্রলি তাকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক করিম সড়কে ছিটকে পড়েন। পরের স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের ডাঃ শাকির হোসেন বলেন, মোটরসাইকেল চালককে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ দৈনিক দৃষ্টিপাতকে জানান, দুর্ঘটনাকবলিত নিহত রফিকুল ইসলাম করিম এর পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com