বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

খুলনায় ছুরিকাঘাতে কলেজছাত্রকে হত্যা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১ এপ্রিল, ২০২২

এফএনএস: খুলনার ফুলতলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আলিফ হোসেন (১৯) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ফুলতলা এম এম কলেজ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। আলিফ হোসেন ফুলতলা উলজেলার পায়গ্রাম কসবা গ্রামের আবু তাহের টুটুলের ছেলে। তিনি ফুলতলার এম এম কলেজের উচ্চ মাধ্যমিকের প্রথম বর্ষের শিক্ষার্থী। ফুলতলা থানার ওসি ইলিয়াস তালুকদার বলেন, কলেজে প্রবেশ করে অজ্ঞাতপরিচয় ৫-৬ জন ব্যক্তি ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার মৃত্যু হয়। ওসি আরও বলেন, লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। এ ঘটনায় এখনও কোনো আসামি শনাক্ত করা যায়নি। পুলিশ মাঠে কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com