শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বাংলাদেশ ভারত ফ্রেন্ডশীপ অ্যাওয়ার্ড ভূষিত হলেন জেলা বাজুসের সম্পাদক মনোরঞ্জন কর্মকার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১ জুন, ২০২৪

স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ ভারত ফ্রেন্ডশীপ অ্যাওয়ার্ড ২০২৪ এ ভূষিত হলেন বাজুস সাতক্ষীরা জেলা সাধারন সম্পাদক মনোরঞ্জন কর্মকার। ভারত বাংলাদেশ কালচারাল সোসাইটি আয়োজনে গতকাল বিকালে ঢাকার সেগুনবাগিচা কচিকাচা মিলনায়তনে বাংলাদেশ সুপ্রীম কোর্টের সাবেক বিচারপতি মো: মুজিবুর রহমান ও সাবেক সেনা প্রধান হারুন অর রশিদের হাত থেকে বাজুসের সাতক্ষীরা জেলা শাখার সাধারন সম্পাদক মনোরঞ্জন কর্মকার এ অ্যাওয়ার্ড গ্রহন করেন। জানাগেছে, মনোরঞ্জন কর্মকার সাতক্ষীরা নিউ লক্ষ্মী নারায়ন জুয়েলার্সের প্রোপাইটার হিসাবে দীর্ঘদিন সুনামের সাথে পরিচালনা করেছেন। শুধু তাই নই বাজুসের সাধারন সম্পাদক হিসাবে সফল ভাবে দায়িত্ব পালন করছেন। জুয়েলারি শিল্পের বিশেষ অবদানের জন্য তাকে এ সংবর্ধনা প্রদন করা হয়। এসময় বাংলাদেশ ও ভারতের গুনী ব্যক্তি ও ব্যবসায়ী সহ কালচারাল সোসাইটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন কালচারাল সোসাইটির সাধারন সম্পাদক শাহ আলম চুন্নু।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com