শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

শ্যামনগরে গলায় ফাঁস দিয়ে দশম শ্রেণীর ছাত্রীর আত্মহত্যা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ জুন, ২০২৪

বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলায় নিজ ঘরে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে খাজুরী সুলতানা জুই (১৭) নামে এক ছাত্রী আত্মহত্যা করেছেন। গতকাল সোমবার রাত ২টার দিকে উপজেলার তারানীপুর গ্রামে নানার বাড়িতে এ ঘটনা ঘটে। ওই ছাত্রী উপজেলার জয়াখালী গ্রামে আব্দুল কাদের গাজীর কন্যা ও স্থানীয় ভেটখালী এ করিম মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্রী। পারিবারিক সূত্রমতে, রাতে সবাই ঘুমালে সে সবার অজান্তে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। তবে, সে কি কারনে আত্মহত্যা করেছে জানাতে পারেনি। এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে দৈনিক দৃষ্টিপাতকে জানান, মরদেহ উদ্ধারপূর্বক ময়না তদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com