শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

শ্যামনগরে বিভিন্ন মামলায় ১০ আসামী গ্রেফতার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ জুন, ২০২৪

বিশেষ প্রতিনিধি ॥ সাতক্ষীরা শ্যামনগরে থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ১০ আসামীকে গ্রেফতার করা হয়েছে। গত সোমবার রাতে সহ বিভিন্ন সময়ে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী এর দিক নির্দেশনায় ও অন্যান্য পুলিশ কর্মকর্তাদের সার্বিক তত্ত্বাবধানে এবং শ্যামনগর থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ এর নেতৃত্বে থানার চৌকশ আভিযানিক দল অভিযান পরিচালনা করে নিয়মিত মামলার ১ জন ও সিআর পরোয়ানাভুক্ত মামলার ৯ জন ১০ জন আসামীদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা হলেন উপজেলার দাদনীখালী গ্রামের মোঃ কাওছার শেখের পুত্র জয়নাল শেখ, কৈখালী গ্রামের মৃত বিশে গাজীর পুত্র মোঃ শহীদ গাজী, কাচিহারানিয়া গ্রামের আজগার আলী সরদারের পুত্র মোঃ আব্দুল্লাহ, আমজেদ গাজীর পুত্র মোঃ ফারুক, মৃত রহিম বক্স গাজীর পুত্র আমজেদ গাজী, মৃত রহিম বক্স গাজীর পুত্র মোঃ আনছার আলী গাজী, ওমর আলী গাজীর পুত্র আলীম বাহার, ওমর আলী গাজীর পুত্র বিল্লাল গাজী, জয়নগর গ্রামের শহিদুল হক সরদারের পুত্র ইসছাক, কালিগঞ্জ উজয়মারি গ্রামের আবুল কাশেমের পুত্র মোসলেম গাজীকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ ঘটনা সত্যতা নিশ্চিত করে দৈনিক দৃষ্টিপাত জানান, বিভিন্ন মামলায় ১০ আসামিকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com