বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কলারোয়ায় বাসের ধাক্কায় ইজিবাইক চালক ও শিশুসহ ৬ যাত্রী আহত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২৬ জুন, ২০২৪

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ সাতক্ষীরার কলারোয়ায় বাসের ধাক্কায় ইজিবাইকের চালক ও শিশুসহ ৬ যাত্রী মারাত্মক আহত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে কলারোয়া পৌর সদরের ইউরেকা ফিলিং স্টেশনের সামনে যশোর-সাতক্ষীরা সড়কে এ দূর্ঘটনা ঘটে। আহতদের গুরুতর অবস্থায় ৪ জনকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হাসপাতালে ভর্তি হওয়া ৪জন হলেন- উপজেলার বোয়ালিয়া গ্রামের মজিবরের ছেলে ইজিবাইক চালক আব্দুর রাজ্জাক (৪২), কেরালকাতা গ্রামের আব্দুর রহমানের ছেলে ইসমাইল হোসেন (৩৮), পূর্ব ভাদিয়ালী গ্রামের পাতেমা খাতুন (৩২) ও সাতক্ষীরা সদর থানার আমতলা হাজিপুর গ্রামের কামরুজ্জামানের তিন বছরের ছেলে রুহান। প্রত্যক্ষদর্শীরা জানান, যশোর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহি বাস ওই স্থানে একই দিক থেকে আসা একটি ইজবাইক ধাক্কা দেয়। এ সময় ইজিবাইক উল্টে পড়ে ইজিবাইকে থাকা ৬ চালকসহ ৬ যাত্রী মারাত্মক আহত হয়। পরে স্থানীয় লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেেেক্স ভর্তি করে। কলারোয়া থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com