মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কয়রায় ভিটিআরটি ও বাঘবন্ধু দক্ষতা উন্নয়ন বিষয়ে প্রশিক্ষন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪

কয়রা (খুলনা) প্রতিনিধি ॥ সুন্দরবন সংলগ্ন খুলনার কয়রায় ভিটিআরটি ও বাঘবন্ধু দক্ষতা উন্নয়ন বিষয়ে প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ জুন) সকাল ১০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ওয়াইল্ডটিম এই প্রশিক্ষনের আয়োজন করে। উপজেলার ৭৩ জন বাঘবন্ধু ও ভিটিআরটি সদস্য এ প্রশিক্ষণে অংশগ্রহণ করে। প্রশিক্ষণের মূল বিষয় ছিল বন্যপ্রাণী উদ্ধার ও অবমুক্ত করা, বন আইন, প্লাস্টিক দূষণ, সুন্দরবনের বায়োডাইভারসিটি বর্তমান পরিস্থিতি, ভিটিআরটির প্রয়োজনীয়তা,পাবলিক স্পিকিং, মানুষ এবং বন্যপ্রানী দন্দ নিরাসন সহ বিভিন্ন শিক্ষামূলক খেলার প্রতিযোগিতা। কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা নির্মল কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আলম ও বানিয়াখালী স্টেশন কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ওয়াইল্ডটিমের প্রোগ্রাম অফিসার সনজিত কুমার মন্ডল । আরও বক্তব্য রাখেন বাঘবন্ধু শিক্ষক আঃ হালিম, ভিটিআরটি সদস্য মাওলানা গোলাম মোস্তফা, মোঃ ইয়াছিন আলী, রিংকু রানী মন্ডল প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com