মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কুষ্টিয়ায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়ন সংক্রান্ত অগ্রগতি ও মনিটরিং সভা অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৮ জুন, ২০২৪

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন খুলনা বিভাগস্থ অফিসসমূহের ২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়ন সংক্রান্ত অগ্রগতি ও মনিটরিং সভা বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া সার্কিট হাউজের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) ও এপিএ টিম লিডার সৈয়দা সালমা জাফরীন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বাজেট শাখা-২ এই অনুষ্ঠানের আয়োজন করে। সভায় এপিএ টিমের সদস্য ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব (বাজেট ও মনিটারিং) মো: আসাদুজ্জামান, ফোকাল কর্মকর্তা ও উপসচিব (বাজেট-২) মোহাম্মদ আজিজুল ইসলাম, কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ কাওছার হোসেন, বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের আঞ্চলিক পরিচালক নিতাই ভট্টাচার্য, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীর, জেলা তথ্য অফিসের পরিচালক গাজী জাকির হোসেনসহ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন খুলনা বিভাগের কর্মকর্তাগণ মনিটরিং সভায় অংশ গ্রহণ করেন।-তথ্য বিবরণী

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com