শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরায় রোগীদের মাঝে চেয়ারম্যান মশিউর রহমান বাবুর ৫ লাখ টাকার চেক বিতরণ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১ জুলাই, ২০২৪

স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরায় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত রোগীদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। রবিবার (৩০ জুন) সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানের কক্ষে সদর উপজেলা সমাজসেবা কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমানের সভাপতিত্বে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মশিউর রহমান বাবু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের মাঝে চেক বিতরণ করেন। চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মশিউর রহমান বাবু বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নপূরণে আমাদের প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী আমাদের দেশের প্রতিটি মানুষের কথা চিন্তা করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ ব্যবস্থাপনার কারণেই জেলার বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিরা সমাজ সেবা দপ্তরের মাধ্যমে এই চেক পাচ্ছেন, যেন তারা নিজেদের চিকিৎসা সঠিকভাবে করাতে পারেন এবং একজন সুস্থ্য ব্যক্তির মতো সমাজে বসবাস করতে পারেন। অনুষ্ঠানে সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান জানান, সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত ২০২৩-২৪ অর্থ বছরের ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া আক্তান্ত রোগীদের আর্থীক সহায়তা কর্মসূচীর ১ম ও ২য় কিস্তিতে মৃত ব্যক্তির নমিনির মাধ্যমে প্রতিস্থাপিত ১০ জনের মাঝে ৫ লাখ, প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক প্রদান করা হলো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com