বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কলারোয়ায় সরকারী প্রাইমারী স্কুলে শিক্ষক হিসাবে নিয়োগ পেল ৩৭ জন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৫ জুলাই, ২০২৪

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ সাতক্ষীরার কলারোয়ার বিভিন্ন সরকারী প্রাইমারী স্কুলে নতুন ভাবে ৩৭ জন সহকারী শিক্ষক যোগদান করেছে। তারা ২০২৩ সালের নিয়োগ পরীক্ষায় চুড়ান্ত ভাবে উত্তীর্ন হন। পরে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের অধিনে গত ২০ জুন ২৪ তারিখে ওই ৩৭জন শিক্ষককে কলারোয়ায় যোগদানের আদেশ দেন। সে অনুযায়ী তারা সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার হোসেনে ইয়াসমিন করিমী স্বাক্ষরিত এক নিয়োগ পত্রের মাধ্যমে কলারোয়া উপজেলা শিক্ষা অফিসে যোগদান করেন। পরে উপজেলা শিক্ষা অফিসার এইচএম রোকনুজ্জামান তাদেরকে শুন্য পদে উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদানের আদেশ দেন। উপজেলা শিক্ষা অফিসার এইচএম রোকনুজ্জামান বলেন, নিয়োগ পাওয়া ৩৭জন সহকারী শিক্ষকের মধ্যে দক্ষিণ ভাদিয়ালী গ্রামের মশিয়ার রহমানের ছেলে আবু রায়হান এখনো পর্যন্ত যোগদান করেনি। অন্য ৩৬জন সহকারী শিক্ষক প্রত্যেক স্কুলে যোগদান করছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com