শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বীরমুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহজাহান মাষ্টারের ৩১তম মৃত্যু বার্ষিকী পালনের প্রস্তুতি সভা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৬ জুলাই, ২০২৪

দেবহাটা অফিস ॥ মহান মুক্তিযুদ্ধের নয়নং সেক্টরের প্রতিষ্ঠাতা সাব সেক্টর কমান্ডার বাম রাজনীতির পুরোধা,জেলা জাসদের প্রয়াত সভাপতি আজীবন সংগ্রামী বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাষ্টারের ৩১তম মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে গতকাল মরহুম বীর মুক্তিযোদ্ধার জন্মস্থান টাউনশ্রীপুরস্থ বাসভবনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। ক্যাপ্টেন শাহজাহান মাষ্টার স্মৃতিসংরক্ষন পরিষদের আয়োজনে উক্ত প্রস্তুতিসভায় সভাপতিত্ব করেন মরহুম বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাষ্টারের সহধর্মিনী ও স্মৃতিসংরক্ষন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি রাবেয়া শাহাজাহান। জাতীয় ভাবে পরিচিত আমৃত্যু সংগ্রামী মরহুমনেতার ৩১তম মৃত্যুবার্ষিকীতে কুরআন খতম, মাজার জিয়ারত, শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতা, ক্যাপ্টেন শাহজাহান মাষ্টারের জীবন সংগ্রাম, মুক্তিযুদ্ধে বীরত্ব, জীবনযাপন সম্পর্কে আলোকপাত, অতিথিদের উপস্থিতিতে আলোচনা সভা, তাবারক বিতরন সহদিন ব্যাপী কর্মসূচির সিদ্ধান্ত গৃহীত হয়। প্রস্তুতি সভায় অন্যান্যদেরমধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নজমুছ শাহাদাৎ, সাধারন সম্পাদক আঃ কাদের মেম্বর মরহুমের বড় পুত্র বেতার প্রতিনিধি ফারুক মাহবুবুর রহমান, মেঝো পুত্র আবু সাঈদ দৃষ্টিপাত নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্ল্যা,সঞ্জীব কুমার মাষ্টার, হাসান রেজা মুকুল মাষ্টার বাবলু মেম্বর, বীর মুক্তিযোদ্ধা মো: হামিদ, আকবর হোসেন, আবুল কাশেম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com