সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

লতা ইউনিয়নের রেমালে ক্ষতিগ্রস্ত সাড়ে ১২শ পরিবারের মাঝে চাল বিতরণ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৮ জুলাই, ২০২৪

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥ পাইকগাছার লতা ইউনিয়নের ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সহায়তা হিসেবে চাল বিতরণ করা হয়েছে। রোববার সকালে ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ইউনিয়নের ক্ষতিগ্রস্ত সাড়ে ১২শ পরিবারের মাঝে প্রত্যেক পরিবারকে ২০ কেজি করে চাল বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে চাল বিতরণ করেন লতা ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ^াস। এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মঙ্গল চন্দ্র মন্ডল, আওয়ামী লীগনেতা প্রকাশ সরকার টুকু, অনিল সরকার, দীনেশ তরফদার, আজিজ সরদার, কালিপদ বিশ^াস, প্যানেল চেয়ারম্যান পুলকেশ রায়, ইউপি সদস্য বাবুল সরদার, স্বপন কুমার মন্ডল, বিজয় কুমার হালদার, আজিজুল বিশ^াস, কুমারেশ মন্ডল, শওকত হাওলাদার, ফেরদৌস ঢালী, বিনতা বিশ^াস, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা জাভেদ ইকবাল, ট্যাগ অফিসার উপ-সহকারী কৃষি কর্মকর্তা ইমরান হোসেন, যুবলীগনেতা প্রণব মন্ডল, মিজান সানা ও ছাত্রলীগনেতা অমৃত লাল সরদার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com